লকডাউনে কাজ না পেয়ে ৩ মাসের শিশুকে বিক্রি


 সংসারের অভাব-অনটনের কারণে সন্তানসহ নিজেদের ৩ বেলা খাবার না জোটায় নিজের কন্যা শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন হতদরিদ্র এক পরিবার। বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

করোনা ভাইরাস সংক্রমণের কারনে বরাবর লকডাউনে কাজ হারিয়েছেন শিশুটির বাবা মো. মোসলেম সরদার। কাজ না থাকায় অভাবের তারনায় ৩ মাসের শিশু গত ২১ জুলাই বিক্রি করেন মা-বাবা।

শিশুর বিক্রির বিষয়ে শিশুটির মা আলোমতি বলেন, আমার সন্তান বিক্রি করিনি পালতে দিয়েছি। পরে আলোমতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার স্বামী একজন জেলে গত কয়েক মাস নদীতে কোন মাছ নেই। এই মহামারীর মধ্যে অন্য কোন কাজও করতে পারছে না। এ জন্য সংসার চালাতে পারছে না। এতো দিন কোথায় ছিল এতো লোক, কেথায় ছিল এত মানবদরদীরা। কই কাউকে তো এর আগে কখনো দেখিনি। কোন চেয়ারম্যান, মেম্বার এসে তো দেখেনি। তিনি আরও বলেন, কতো কেঁদেছি না খেয়ে এই তিনটি শিশু বাচ্চা নিয়ে কেউ তো একবারও তাকিয়ে দেখলো না। কোন বাবা-মা কম কষ্টে তাদের সন্তান বিক্রি করে না। আমরা ক্ষুধার তাড়নায় দুধের শিশুটিকে বিক্রি করতে বাধ্য হয়েছি।

নবীনতর পূর্বতন