টিকা চুরির ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবেঃএবিএম খুরশীদ আলম।


 গত ১৮ আগস্ট দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ। সেখানে মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি।সেগুলো জব্দ করা হয়েছে।সাস্থ  অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমরোববার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের   বলেন এই টিকা চুরির ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এ সময় তিনি আরও  বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। পুলিশ তাকে গ্রেফতার করেছে। তদন্তও চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকি পদক্ষেপ নেয়া হবে। আমাদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা যাচাই করে দেখতে চাই আমাদের অধিদফতর বা যারা টিকা দিয়েছে তাদের কেউ এসবের সাথে জড়িত কিনা। প্রমাণ পেলে আমরা আইনের পথেই হাঁটব।

নবীনতর পূর্বতন